সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে সহিদুল ইসলাম (৩৫) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার সাদুল্লাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সহিদুল ইসলামের বাড়ি শ্যামনগর উপজেলায়।

পুলিশ জানায়, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত অপর শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন