সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে কার্যকর রাখতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) দুপুরে সরকারদলীয় জোটের সদ্য শপথ নেয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে নারী এমপিরা জানান, জনসাধারণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ন্যায় ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন তারা। নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই হবে তাদের প্রধান অগ্রাধিকার।
গত রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নেন। রাত ৯টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান।
খুলনা গেজেট/এএজে

