সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে বাস চাপায় ভ্যানচালক নিহত, আহত ৭

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৭ জন। আজ সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যান চালক ঝন্টু মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আখুব্বর মোল্যার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারী চালিত ইজিবাইক ও অপর একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান চালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলে নিহত হন। এসময় ইজিবাইকে থাকা অপর ৭ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন