দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
সতর্কবার্তায় আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার (৬ বিভাগ) কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।
এর আগে এক পূর্বাভাসে বলা হয়, টানা পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
খুলনা গেজেট/এএজে

