বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির কঠিন সময়ে সব ক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার, তবে ব্যবসা সহজ করতে আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে। ব্যবসার ক্ষেত্রে সব বাধা দূর করা হবে।
মুক্তবাজার অর্থনীতির ধারণাতেই সরকার পরিচালিত হবে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ব্যক্তিখাতের উন্নয়নের মাধ্যমেই অর্থনীতিকে টেনে তোলা হবে। যেকোনো সম্ভাবনাময় রপ্তানি খাতকেই তৈরি পোশাক শিল্পের মতো সরকারি সহায়তা দেবে সরকার।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি প্রায় ৩ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত ব্যয় হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
খুলনা গেজেট/এএজে

