শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে বাস-ইজিবাইকের সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এতে ইজিবাইকের আরও ৫ যাত্রী আহত হন।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু সামিউল আলিম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।

গুরুত্বর আহত নয়ন (৩৮), ইয়াসিন মোল্লা (২২), চৈতি বেগম (৩৬), আজিমসহ (২) ৫ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো: আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে আড়পাড়ার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। এসময় ফকিরকান্দি এলাকায় ইজিবাইকটি মোড় ঘুরতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু সামিউল মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন