মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩
তিন জেলায় এস‌পিসহ ৬ পু‌লিশ কর্মকর্তা বদ‌লি

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া শেরপুর ও নাটোর জেলার পুলিশ সুপারসহ (এসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে খুলনা জেলার বর্তমান এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইতে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নাটোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে বদলি করা হয়েছে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন