রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

তেলের দাম বৃদ্ধি নিয়ে সংসদে ঝাঁঝালো বক্তব্য রুমিন ফারহানার

গেজেট প্রতিবেদন

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার কাদম্বরী মরিয়া প্রমাণ করিল, কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধিই হইলো। তার আগে আমরা দেখলাম তেলের জন্য লম্বা লাইন। ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না। কিন্তু সরকারের সেই বিষয়ে কোনো হেলদোল নাই।

তিনি বলেন, আশ্চর্য হলাম, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন, তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। অথচ যখন তেল নিতে যাই, গিয়ে দেখি ৩ কিলোমিটার লম্বা লাইন।

তিনি প্রশ্ন করেন, জ্বালানির কোনো সংকট যদি নাই হয়, তাহলে এতো লম্বা লাইন কেন? দামই বা বাড়াতে হয় কেন? অফিস-মার্কেটের সূচি কেন পরিবর্তন করতে হয়?




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন