শনিবার । ১৮ই এপ্রিল, ২০২৬ । ৫ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তামিম মাতুব্বর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, তামিম তার দুই বন্ধুকে নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে চড়ক মেলা দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শান্তিপুর এলাকায় পৌঁছালে টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিমসহ তিনজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তামিমকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সোহাগ শেখ জানান, সড়ক দুর্ঘটনায় আহত তামিমকে হাসপাতালে আনা হলে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন