শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে মায়ের মৃত্যু, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ধাক্কায় পড়ে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রহিমা বেগমের (৮৫) ছেলে নুরুল গাজী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রহিমা বেগম তার আপন ভাইকে এক কাঠা জমি দান করেন। এ নিয়ে তার ছেলে নুরুল গাজীর সঙ্গে মামা ও মামাতো ভাইদের বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জেরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ঝগড়া থামাতে গেলে নুরুল গাজী তার মাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

গোপালগঞ্জ থানার ওসি মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন