শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

গেজেট প্রতিবেদন

রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১তলা ভবনে আগুন সাতটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া) আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, বনানী কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডে খবর পাই আমরা। ঘটনা জানার পর পৌনে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিভানোর কাজ শুরু করে। রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ৫টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়।

তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন