গোপালগঞ্জের কোটালীপাড়ার পুকুরে ডুবে অর্ণব রায় (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু অর্ণব রায় (২) কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলাবাড়ি গ্রামের উজ্জ্বল রায়ের ছেলে।
শিশুটির বাবা উজ্জ্বল রায় জানান, তার দুই বছরের ছেলে অর্ণব বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অর্ণবের সন্ধান না পেয়ে কিছুক্ষণ পর পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

