গোপালগঞ্জের মুকসুদপুরে কাভার্ড ভ্যানের চাপায় ফারুক সরদার (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক সরদার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নারায়ণদিয়া গ্রামের মো. আবুল হাশেম সরদারের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
খুলনা গেজেট/এএজে

