বুধবার । ১৮ই মার্চ, ২০২৬ । ৪ঠা চৈত্র, ১৪৩২

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

গেজেট প্রতিবেদন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় বালুবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউছার ইমাম (৩৫) ও তার ৬ বছরের শিশু সন্তান রেদোয়ান হোসেন। তাদের বাড়ি জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়।

এ বিষয়ে পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজী জানান, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন