বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, হতাহতের আশঙ্কা

গেজেট প্রতিবেদন

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দুর্ঘটনার ফলে বেশ কিছু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে হতাহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন