শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা

গেজেট প্রতিবেদন

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে দল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমপি মোশারফ হোসেন।

তিনি জানান, বগুড়া-৬ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা জানান, দল আমাকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।বগুড়ার উন্নয়নে যেন অবদান রাখতে পারি এজন্য সবার দোয়া চাই।

এখন সবাইকে নিয়ে শীঘ্রই গণসংযোগ শুরু করবো।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন