মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

দুই সচিবের দপ্তর বদল

গেজেট প্রতিবেদন

প্রশাসনে দুই সচিবের দপ্তর বদল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন