গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুবৃর্ত্তদের ছোড়া ৪ রাউন্ড গুলিতে ওই ব্যবসায়ীর বেডরুমের জানালার গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনায় সুমন শেখের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী সুমন শেখ বলেন, সোমবার দিবাগত রাত ৯টায় তিনি তারাবীর নামাজ শেষে বাড়ির নিচ তলায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। আমি দ্বিতীয় তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙ্গা ও ৪টি ছিদ্র দেখতে পাই।
সাথে সাথে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বাড়ি পরিদর্শন করে। এ ঘটনার পর ওই ব্যবসায়ী ও তার পরিবার আতঙ্কে আছেন বলে জানান।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এটি গুলি না কি গুলতি দিয়ে আঘাত করা হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/এমএনএস

