মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

গেজেট প্রতিবেদন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের শূন্য পদে ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ এসব তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসব আসনের তফসিল আজ ঘোষণা করা হবে।

এর আগে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এতে তফসিলের নিয়মানুযায়ী তাকে যেকোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন