প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নৌ-বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্রসম্পদ রক্ষা এবং নৌ-বাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌ-বাহিনীর পেশাদারি, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ-বাহিনী সর্বদা প্রস্তুত-শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে, দুর্জয়।
খুলনা গেজেট/এমএনএস

