শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে একুশে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার দিবাগত রাতে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, পৌরসভা, গণপূর্ত, এলজিইডিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধা জানায়।

রাত উপেক্ষা করে শহীদ মিনার চত্বরে ভিড় জমান শিশু, নারী-পুরুষসহ সাধারণ মানুষ। তারা ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানান।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) একুশের প্রথম প্রহরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় সংসদ সদস্য ডা. কে এম বাবর ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন