বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

জীবনের প্রথম ভোটটি আজ দিলাম : র‍্যাব মহাপরিচালক

গেজেট প্রতিবেদন

র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, আমার জীবনের প্রথম ভোটটি আজ দিলাম। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। আর প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ঠিক থাকলে বাকি সময়ও শান্তিপূর্ণ ভোট হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভোট দেয়া পর র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ব্যালট বাক্স ছিনতাই হওয়ার কোনো আশঙ্কা নেই। কেউ চেষ্টা করলে কঠোর ব্যবস্থা।

এ নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি আছে আমাদের। ফলাফলের পর কেউ ঝামেলা করার চেষ্টা হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন