শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

গেজেট প্রতিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। তিনি জানান, জ্বর ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে আজ বিকেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে, রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন