আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় কাল, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

গেজেট প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোহাম্মদ মনোয়ার হোসাইন তামিম।

এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই মামলার রায়ের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেন।

প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন