মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময়

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এক   অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, ডাঃ সাকিবুর রহমান ও ডাঃ ফাবিয়া হান্নান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৪ জানুয়ারী পর্যন্ত চলা এ কর্মসূচীতে জেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ২ লাখ ৭৫ হাজার ৭৩১ জন শিশুকে এই টিকা দেয়া হবে বলে মতবিনিময়ে বলা হয়।  এছাড়া এই কর্মসূচীতে ৪৩২জন টিকাদানকারী ও ৬৪৮জন স্বেচ্ছাসেবী পুরো জেলা ঘুরে ঘুরে এই টিকা প্রদান করবেন। জেলার ৪টি পৌরসভা ও ৬৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই কর্মসূচী চলবে বলে মতবিনিময়ে জানানো হয়। সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, আন্দোলনরত স্বাস্থ্য কর্মীরা আজকের মধ্যে তাদের আন্দোলন স্থগিত করে আগামী ১২ তারিখে টিকাদান কর্মসূচীতে যোগদান করবেন বলে আশা প্রকাশ করেন।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন