টুঙ্গিপাড়ায় আবারও তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আবারও সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবী থেকে পদত্যাগ করেছেন তিন আওয়ামী লীগ নেতা।

শারীরিক অসুস্থতা ও অজান্তে আওয়ামী লীগের পদ পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান তারা।

বৃহস্পতিবার (০১ জানুয়ারী) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার মধুমতি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি দিলীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লিপু সাহা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোবিন্দ সাহা।

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি দিলীপ সরকার বলেন, আমি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু কিডনিসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি। আগামীতেও কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হবো না।

একই সংবাদ সম্মেলনে লিপু সাহা ও গোবিন্দ সাহা বলেন, আমরা কখনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কারণ আমরা পূর্বপুরুষ থেকেই ব্যবসায়ী। কে বা কারা আমাদের নাম আওয়ামী লীগের কমিটিতে দিয়েছে তাও জানি না। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন