হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৮

গেজেট ডেস্ক

হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসির বাস ও অটোরিকশার সংঘর্ষে আট যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন-মুড়াউড়া গ্রামের বাসিন্দা আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), তার মেয়ে মারিয়া বেগম (২) ও ভাবি হালিমা বেগম (২৫)। অন্যদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় উপজেলার ফুলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস উপজেলার ফুলতলী বাজারে পৌঁছলে পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী মারা যান। পরে আরো ২ জন মারা যান।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন