মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশে করোনার ওষুধ নিয়ে গবেষণায় প্রাথমিক সাফল্য

গেজেট ডেস্ক

দেশে করোনার ওষুধ নিয়ে গবেষণায় প্রাথমিক সাফল্য মিলেছে। আইভারম্যাকটিনের ৫ দিনের ডোজ ব্যবহারে, ১৪ দিনের মাথায় ৭৭ শতাংশ সুস্থ হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীতে এমন গবেষণা প্রকাশ করে, আইসিডিডিআরবি। গবেষণায় স্বেচ্ছাসেবক ছিলেন, মাত্র ৬৮ জন। তাদের একটি অংশকে, ৫ দিনে ১২ মিলিগ্রামের ডোজে এই ফল মিলেছে।

তবে, এখনই সবার জন্য এর ব্যবহার নিয়ে সতর্ক করেছে, সংস্থাটি। তাদের মতে, বিষয়টি নিয়ে আরও বড় আকারে গবেষণা দরকার। একইসাথে পরীক্ষামূলকভাবে হাসপাতালগুলোতে এই ডোজ ব্যবহার করার সুপারিশ করেছে, আইসিডিডিআরবি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন