শনিবার । ৩০শে মে, ২০২৬ । ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাংবাদিকদের কলম থামানো আইনের অবসান দরকার : অ্যাটর্নি জেনারেল

গেজেট প্রতিবেদন

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, যে আইন কন্ঠরোধ করে সাংবাদিকদের কলম থামিয়ে দেয়, সে আইনের অবসান দরকার। আগামী ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করা হতে পারে।

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শুধু আইন বাতিল করলেই চলবে না, আগামী নতুন সরকারকে নিবর্তনমূলক আচরণ থেকেও সরে আসতে হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন