বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে মালিহা পাইক নামে দুই বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মালিহা পাইক কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ী গ্রামের বায়জিদ পাইকের মেয়ে।

ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, শিশু মালিহা বাড়ির সামনের উঠানে খেলছিলো। এসময় সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পরে মালিহাকে অনেক খোঁজা খুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মালিহাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মালিহার মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন