শুক্রবার । ১৯শে জুন, ২০২৬ । ৫ই আষাঢ়, ১৪৩৩

২৯ কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি

গেজেট প্রতিবেদন

দুই বছর আগে নিয়োগ পাওয়া ২৯ মাঠ কর্মকর্তার চাকরি স্থায়ী করল নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ অক্টোবর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ইকবাল হোসেন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

এতে বলা হয়েছে, ইসি সচিবালয়ের আওতাধীন ২৯ সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হলো। সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে ওই সব কর্মকর্তা ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে যোগদান করেছিলেন। যোগদানের তারিখ থেকেই তাদের চাকরি স্থায়ী করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন