বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

অনলাইন জামিননামা চালু হচ্ছে : আইন উপদেষ্টা

গেজেট প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। টাকা খরচসহ সব ধাপেই হয়রানির শিকার হতে হয়। হয়রানি নিরসনে অনলাইন জামিননামা চালু করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীকাল অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করা হবে। এতে জামিনপ্রাপ্তদের মুক্তি পাওয়ার পথ সহজ হবে।

তিনি বলেন, এক ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি জেলখানায় পৌঁছে যাবে, যেখানে আসামি আছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন