মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ব্যবসায়ীকে হত্যা করে ৩ লাখ টাকা ছিনতাই

গেজেট ডেস্ক

নাটোরের নলডাঙ্গায় শনিবার রাতে এক সার ব্যবসায়ীকে হত্যা করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত অরুণ শর্মা সোনাপাতিল গ্রামের বাসিন্দা।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, অরুণ শর্মা রাত ৯টার দিকে দোকান বন্ধ করে টাকা নিয়ে নলডাঙ্গা বাজার থেকে নিজ বাড়ি সোনাপাতিল গ্রামে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় দুর্বৃত্তরা পেছন থেকে রড দিয়ে তার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে অরুণের কাছে থাকা ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন