বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী আর নেই

গেজেট ডেস্ক

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী আর নেই। সোমবার (১৬ নভেম্বর) সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৃথক পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া আজ সোমবার শোকবার্তায় সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও শওকত আলীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন