বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

মধ্যরাত থেকে রেলকর্মীদের কর্মবিরতি ঘোষণা, বন্ধ হতে পারে ট্রেন চলাচল

গেজেট ডেস্ক

বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছে রেলের রানিং স্টাফরা। এতে সোমবার মধ্যরাত ১২টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান গণমাধ্যমে এ তথ্য জানান।

সাঈদুর রহমান বলেন, ‘আজ বিকেলে রেল ভবনে রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমাদের মাইলেজ, রানিং অ্যালাউন্সের কোনো দাবি পূরণের আশ্বাস মেলেনি। আজ রাত ১২টা থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি।’

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন