বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

আগুন নিয়ন্ত্রণে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও

গেজেট ডেস্ক

রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ের একটি ভবনে আগুন লেগেছে। বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এই আগুন লাগে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট। ভবনের নিরাপত্তা ও উদ্ধার কাজে সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার রাত রাত ৩টার দিকে বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে জানা গেছে, আগুন লাগার খবর জানার পর ফায়ার সার্ভিস ও বিজিবির সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরাও সেখানে কাজ করছেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন