বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

পদত্যাগ করলেন স্বরাষ্ট্র সচিব, হচ্ছেন দুদকের চেয়ারম্যান

গেজেট ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রটি জানিয়েছে, তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান করা হতে পারে। এ ব্যাপারে আলোচনা চলছে। এ কারণে তিনি স্বরাষ্ট্র সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।

এর আগে, ড. মোহাম্মদ আবদুল মোমেন গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব পদেও দায়িত্ব দেওয়া হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন