বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

১০০ দিনে ৮৬ হাজার ২৭৭ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার

গেজেট ডেস্ক

অন্তর্বর্তী সরকার বিগত ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজর ২৭৭ জনের কর্মসংস্থান তৈরি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই কর্মসংস্থানের মধ্যে ২ হাজার ৪৬৮ জনকে রাজস্ব খাতে এবং ৮৩ হাজার ৮০৯ জনকে প্রকল্প খাতে (আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে) নিয়োগ দেয়া হয়েছে। কর্মসংস্থানের এই উদ্যোগ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

তাছাড়া, ২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার ৮০ জনকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে গত ১০০ দিনে ১৯ হাজার ৪৫২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং বর্তমানে ৫২ হাজার ১১৫ জন প্রশিক্ষণরত।

এছাড়া, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে ৭১০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ২৩১ জনকে ট্রাফিক সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

দুই বছরে সরকারিভাবে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন