শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য : সারাহ কুক

গেজেট ডেস্ক

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তিনি প্রধান বিচারপতিকে আশ্বাস দিয়ে বলেন, বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা এ সময় উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন