শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

পুরোনো বন্ধুর সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার

গেজেট ডেস্ক

বাংলাদেশ সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ অক্টোবর) ইউনূস বলেন, পুরনো বন্ধুকে ঢাকায় স্বাগত জানাতে পেরে তিনি খুবই আনন্দিত।

অধ্যাপক ইউনূস ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং পূর্ববর্তী সরকারের হত্যাযজ্ঞ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্কের কথাও বলেন প্রধান উপদেষ্টা।

এর আগে, শুক্রবার দুপুর ২টার দিকে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

একান্ত বৈঠক শেষে দুই ঘনিষ্ঠ বন্ধু একই গাড়িতে দ্বিপক্ষীয় বৈঠকের স্থান হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। হোটেলের ক্রিস্টাল বলরুমে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধান যৌথ বিবৃতি দেবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন