শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

এনবিআরের পাওনা ৬৬৬ কোটি টাকা ড. ইউনূসকে পরিশোধের রায় প্রত্যাহার

গেজেট ডেস্ক

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে বিব্রত বিচারপতি। ৪ আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩ অক্টোবর) নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে।

গত ৪ আগস্ট ড. ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে ড. ইউনূসকে ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে ১১ মার্চ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন