মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

গেজেট ডেস্ক

রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকায় ট্রেনে কাটা পড়ে অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনীষা চৌধুরীর (৫০) মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রীর মৃত্যু আত্মহত্যা কিনা পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।

বৃহস্পতিবার রাতে এই বিষয়ে বিমানবন্দর রেল-স্টেশন এর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন জানান, সন্ধ্যা ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে রাতে তাদের একমাত্র ছেলে অংকুর চৌধুরী তার পিতা-মাতার মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লোকজনের কাছে আমরা জানতে পেরেছি ঘটনার আগে ওই দম্পতির রেললাইনে বসে ছিল। এখন এটি আত্মহত্যা কিনা এখনো জানতে পারিনি। মরদেহ দুটি বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়িতেই আছে।

থুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন