রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ২

গেজেট ডেস্ক

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ফলবাহী একটি ট্রাকে পেছন থেকে অন্য ট্রাক ধাক্কা দেয়ায় উভয় ট্রাকের দুই হেলপার নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গড়িয়ানা নামক এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার খাজানগর এলাকার মো. লিটন (৩২) ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার আনিছুর (৩৫)। তারা গাড়ির চালকের সহকারী ছিলেন।

জানা যায়, একটি ট্রাক গড়িয়ানা নামক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে পেছন থেকে ধাক্কা দিলে দুই ট্রাকের চালকের সহকারী ঘটনাস্থলে মারা যান।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আপর ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। এসময় দুটির ট্রাকের সহকারীর মৃত্যু হয়। তবে ট্রাকগুলোর চালক পালিয়ে গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন