সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গেজেট ডেস্ক

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো: আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মো: আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো: আনোয়ার হোসেন নিহত হয়েছেন। নিহতের লাশ কাটা তার সংলগ্ন এলাকায় রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন