সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

সিলেট সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারায়ণপুর সীমান্তের ১২৪৫নং পিলারের পাশ থেকে নুরুজ্জামান (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুন) সকালে কোম্পানীগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত নুরুজ্জামান চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় স্থানীয় কয়েকজন বাসিন্দা নারায়ণপুর সীমান্তের কাছে মাছ ধরতে যান। সেখানে গিয়ে তারা নদীতে একটি ভাসমান মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৪৫নং পিলারের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবককে রাতে কে বা কারা হত্যা করেছে। তার শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন