রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে আরিফুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শনিবার রাত আটটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানার উপপরিদর্শক মনির হোসেন বলেন, গত ১৭ মে বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের ওই বাসা ভাড়া নেন আরিফুল ইসলাম। তিনি বিবাহিত বলে জানিয়েছিলেন।

পুলিশ কর্মকর্তা মনির হোসেন আরও বলেন, শনিবার ওই বাসার একটি কক্ষ থেকে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন