রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

আজ সারাদিন বৃষ্টি থাকবে, সঙ্গে দমকা বাতাস

নিজস্ব প্রতিবেদক

ঘূণিঝড়   ‘রেমালের’ প্রভাবে ঢাকাসহ দেশের মধ্য অঞ্চলে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। কাল রাত থেকে বৃষ্টি ঝড়ছে খুলনাসহ উপকূলীয় জনপদে।  এ বৃষ্টিপাত সোমবার সারাদিন থাকতে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় স্থান থেকে ঝোড়ো বাতাস ও বর্ষণের খবর পাওয়া যাচ্ছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বৃষ্টি ঝরিয়ে বেলা ১১টার দিকে দুর্বল হবে ঘূর্ণিঝড় রেমাল। রোববার রাত থেকে বেশিরভাগ এলাকায় ঝড়বৃষ্টি হচ্ছে। সোমবার সারা দেশেই বৃষ্টি হবে। এমনকি মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

 

খুলনা গেজেট/েএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন