রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

মিয়ানমারের ফেরত যাবে ২৮৫ সেনা, ফিরবে ১৫০ বাংলাদেশি

গেজেট ডেস্ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্যকে মিয়ানমারের জাহাজে নৌপথে ফেরত যাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মিয়ানমার আগামী ২২ এপ্রিল জাহাজযোগে তাদের ফেরত নিতে সম্মত হয়েছে এবং মিয়ানমারে আটকে পড়া ১৫০ জন বাংলাদেশি একই জাহাজে ফেরত আসবে।

তবে জাহাজের যাত্রা সমুদ্র ও মিয়ানমারের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন