রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গেজেট ডেস্ক 

কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, কি‌শোরগঞ্জ থে‌কে ঢাকাগামী অনন‌্যা প‌রিব‌হনের এক‌টি বাস নতুন জেলখানা মোড় পে‌রি‌য়ে কামা‌লিয়াচর এলাকায় বা‌জিতপুরগামী এক‌টি মোটরসাইকেল‌কে পিছন দিক থে‌কে চাপা দি‌য়ে দ্রুত চ‌লে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকে‌লের দুই আরোহী নিহত হয়।

তাৎক্ষ‌নিকভা‌বে নিহতদের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি। পু‌লিশ মরদেহ উদ্ধার ক‌রে কি‌শোরগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে পাঠিয়েছে। এ ঘটনায় বাস বা চালক কাউকেই আটক করা সম্ভব হয়‌নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন