রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

আজ গরম আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

ঈদের দিন গতকাল দেশের বিভিন্ন স্থানে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। আর বৈশাখের শুরুর দিকেই দেশে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যা ৭টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দেয়। সেখানে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, বান্দরবানসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ্রবাহ বয়ে গেছে। এটা আরও বিস্তার লাভ করতে পারে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ হলে তা মাঝারি তাপপ্রবাহ। আর ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলে তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, কাল থেকে তাপমাত্রা আরও বাড়তে থাকবে। এখন তাপ কমার সম্ভাবনা কম। আর ১৪ তারিখের পর তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, বৈশাখের প্রথম দিকেই তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে দেশের বিভিন্ন স্থানে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন